বীরভূমে ফিরল ‘সাদা থান’ সংস্কৃতি! ২৫ বছর আগের সেই হাড়হিম করা ত্রাস কি আবার ফিরছে?

বছর ২৫ আগে বাম জামানায় এমন সাদা ধানের সংস্কৃতির সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত ছিল আরামবাগ। যেখানে বাড়ির সামনে একটি নতুন সাদা থান রাখা হতো। এর অর্থ ছিল বাড়ির কোন পুরুষ ভোটের লড়লে বা ভোট দিতে গেলে তার স্ত্রীর বৈধব্য অবশ্যম্ভাবী। তবে শুধু বাম জামানা তেই নয়, রাজ্যে পালাবদলের পরও সম্প্রতি এমন সংস্কৃতি দেখেছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরের মত জেলা। আর এবার সেই সংস্কৃতি পৌঁছে গেল বীরভূমে।

বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাসা পাড়া অঞ্চলের কুড়গ্রামের বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডল এর বাড়ির সামনে বুধবার সকালবেলায় অজ্ঞাত পরিচয় কেউ সাদা থান, ব্যাগ ভর্তি রজনীগন্ধার মালা, মিষ্টির প্যাকেট এবং ধূপকাঠি সহ বেশ কিছু সরঞ্জাম রেখে যায় বলে অভিযোগ। এই ঘটনাই স্বাভাবিকভাবেই বিজেপির ওই মন্ডল সভাপতির পরিবারের লোকজন ভীত সন্ত্রস্ত। যদিও বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডল কোনভাবেই সন্ত্রস্ত নন এবং এইভাবে বিজেপিকে সামান্য যাবে না বলে দাবি করেছেন।

আরও পড়ুনঃ বীরভূমে গৃহবধুর সঙ্গে নৃশংস কাণ্ড! বাড়িতে ঢুকে যা করল দুষ্কৃতীরা, জানলে আপনার রোম খাড়া হয়ে যাবে

এমন ঘটনাই স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপি নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল।

যদিও তৃণমূল নেতা কাজল শেখ জানিয়েছেন, টিআরপি বাড়ানোর জন্য এসব করছে। ওই এলাকায় কোন বিজেপি কর্মী বা নেতাকে কোনদিন দেখা যায়নি।