যে নেতার নাম শুনলেই বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই নেতার কনভয় আটকে দেওয়া হলো! যে নেতার কথা বলা হচ্ছে তিনি হলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলেরই কনভয় শনিবার আটকে দেন তৃণমূল কর্মীরাই। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে এলাকায়।
অনুব্রত মণ্ডলের কনভয় তৃণমূল কর্মীদের তরফ থেকে এইভাবে আটকে দেওয়ার পিছনে রয়েছে মূলত তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে অভিযোগ জানানো। তৃণমূলের যে নেতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয় তিনি হলেন দুবরাজপুর ব্লকের অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি তথা তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক তরুণ গড়াই।
অনুব্রত মণ্ডল এদিন নিজের কর্মসূচিকে সামনে রেখে দুবরাজপুরের জয়দেব মোড় এর ওপর দিয়ে যাচ্ছিলেন। তখনই তার কোন ভয় আটকান পদুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সমর্থকরা। তারা তরুণ গড়ায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানান এবং সেই সকল অভিযোগ লিখিত আকারে জমা দেন অনুব্রত মন্ডলের কাছে।
তাদের অভিযোগ, রাতের অন্ধকারে তরুণ গড়ায় দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের বোধগ্রামে নানাভাবে অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার অবিলম্বে বন্ধ করার দাবিতে এলাকার মহিলা পুরুষ সকলেই অভিযোগ জানান।
