১লা এপ্রিলেরই মিলবে সুখবর, বড় বদল প্যান কার্ড ব্যবহারের নিয়মে

মার্চ মাস মানেই অর্থবর্ষের শেষ মাস, আগামী ১লা এপ্রিল থেকেই শুরু নতুন অর্থবর্ষ। তাই প্যান কার্ড (PAN Card) ব্যবহারকারী হলে আপনার জন্য রয়েছে বড় খবর। যেমনটা জানা যাচ্ছে পোলা এপ্রিল থেকেই বদলে যাচ্ছে প্যান কার্ড ব্যবহারের বেশ কিছু নিয়ম। বর্তমানে ব্যাঙ্ক থেকে শুরু করে জমি কেনাবেচা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে Pan Card বাধ্যতামূলক। তাই সবটা জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি পড়ুন।

১লা এপ্রিল থেকে বদলাচ্ছে Pan Card ব্যবহারের নিয়ম

আপনি যদি এখন ১০ লক্ষ টাকার বেশি কোনো লেনদেন করেন বা সম্পত্তি কেনাবেচা করেন তাহলে প্যান কার্ড বাধ্যতালমূলক। তবে এখানেই আসছে নতুন ঘোষণা, এবার ১০ মুখের সীমা বেড়ে ২০ লক্ষ হয়ে যেতে পারে। সেটা হলে ২০ লক্ষের নিচে কোনো জমি, বাড়ি কিংবা ফ্লাট কেনার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক নাও হতে পারে। যদি এমনটা হয় তাহলে অনেকেই বেশ উপকৃত হবেন।

বিশেষ করে গ্রামীণ এলাকা কিংবা ছোট শহরাঞ্চলে জমি, বাড়ি কিংবা দোকান কেনা-বেচা অনেকটাই সহজ হবে। কারণ এই সমস্ত এলাকায় ২০ লক্ষের মধ্যেই বেশিরভাগ লেনদেন হয় আর প্যান বাধ্যতামূলক না হলে কাগজপত্রের ঝামেলা বেশ কিছুটা কমে যাবে। তাই এই নিয়ম মধ্যবিত্তকে একটা বড় স্বস্তি দিতে পারে।

২০ লক্ষের লেনদেনে লাগবে না Pan Card

হ্যাঁ, ঠিকই দেখছেন। নয়া নিয়ম লাগা হলে গিফট ডিড বা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে। কারণ ২০ লক্ষ টাকার কম মূল্যের প্রপাটি হলে তার জন্য PAN Card লাগছে না। অবশ্য মূল্য এর বেশি হলেই প্যান কার্ড বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি প্যান কার্ডের গুরুত্ব কমে যাবে?

আজ্ঞে না! কারণ লেনদেনের সময় প্রয়োজন না হলেও আয়কর রিটার্ন সাবমিট করার জন্য কিন্তু প্যান কার্ড লাগবেই। তাছাড়া আপনার মোট আয় ও ব্যয়ের হিসাব থেকেই ব্যাঙ্কিং পরিষেবায় KYC এর জন্য প্যান কার্ড লাগছেই। তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা না হওয়ায় সবটা নিশ্চিত ভাবে জানা যাচ্ছে না। আগামী দিনে ঘোষণা এলে সবটা পরিষ্কার হয়ে যাবে।