বাড়ির ভিতরে ঢুকে গৃহবধূর সঙ্গে নৃশংস কান্ড। যে ঘটনা এবার ঘটলো, সেই ঘটনার কথা শুনলে আপনারও রোম খাড়া হয়ে যাবে। এমন ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কি ঘটনা ঘটেছে চলুন দেখে নেওয়া যাক।
বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এক বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এবং জনবহুল এলাকায় বুধবার সন্ধ্যাবেলায় এমন ঘটনা ঘটে। সন্ধ্যেবেলায় এমন ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধার পাশাপাশি এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে।
জানা যাচ্ছে, এমন ঘটনায় মৃত্যু ওই গৃহবধুর নাম চাইনা মন্ডল গড়াই। তার বয়স ৪৫ বছর। ডাক্তার স্বামী গৌতম গড়াই পেসাই একজন গ্যারেজ মালিক। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তিনি যখন দোকান বন্ধ করে বাড়ি ঢোকেন তখন বিছানার মধ্যে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। তখনই তিনি চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না, ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মাসির বাড়ি গিয়েছে বেড়াতে।
আরও পড়ুনঃ ১৮-৪০ বছরের সমস্ত বেকাররা পাবে ১৫০০, কিভাবে করবেন Yuvasathi তে আবেদন, দেখে নিন
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। তবে কি কারণে খুন? বাড়ির জিনিসপত্র লুটপাট নাকি অন্য কিছু? সবকিছু খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
