মেয়েতে মেয়েতে প্রেমের টান! সংসার ছেড়ে ভিন রাজ্যে পাড়ি বীরভূমের বিবাহিত যুবতীর

মেয়েতে মেয়েতে প্রেম। আর সেই প্রেমের টানে এবার সংসারসন্তান সবকিছু ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিলেন বীরভূমের এক যুবতী। যদিও এমন ঘটনা নতুন কিছু নয়, তবে ফের এমন একটি ঘটনার সাক্ষী থাকলো জেলা।

বীরভূমের রামপুরহাটের বিবাহিত ওই যুবতী সংসার সন্তান ছেড়ে নতুন করে আরেক যুবতীর সঙ্গে সংসার বাঁধতে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করে পাড়ি দিলেন বিহারের এক যুবতীর সঙ্গে ভিন্ন রাজ্যে।

জানা যাচ্ছে, রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের ইন্দ্রানী দালাল নামে ওই যুবতী এর আগেও একবার এমন ঘটনা ঘটিয়ে ছিলেন। বিবাহিত ওই ২২ বছর ওই যুবতী এর আগে নদীয়ার এক নাবালিকার প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন আমেদাবাদে। তবে ঘটনার পর যুবতীর পরিবার থানায় অভিযোগ জানালে তাকে উদ্ধার করে আনা হয়। পরে এলাকারই এক যুবকের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ এখনও ঢোকেনি টাকা, লক্ষীর ভান্ডারের ভাতা না পেয়ে চিন্তায় মহিলারা

বিয়ের পর তার এক সন্তানের জন্ম হয় যার বয়স এখন তিন বছর। কিন্তু এমন পরিস্থিতিতে সে আবার বিহারের প্রীতি কুমারী নামে এক তরুণীর সঙ্গে প্রেমে পড়েন। এরপর একসঙ্গে তারা দুজনে থাকার জন্য বিহারের ওই যুবতী বীরভূমের যুবতীর গ্রামের বাড়িতে আসেন আর তখনই তারা দুজনে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। পরে তারা রামপুরহাট মহকুমা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করে আপাতত অজ্ঞাতবাসে রয়েছেন।