‘আমি বাঙালি, ভারতীয়, বাংলাদেশী নই ‘, বীরভূম জুড়ে পোস্টার ঘিরে শোরগোল, যা বলছে তৃণমূল-বিজেপি

রামপুরহাট, তারাপীঠ, হাঁসন এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচির সূচনায় যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফান্ডানবিস, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বীরভূমে হাজির, ঠিক সেই সময়ই বীরভূমের বিভিন্ন এলাকায় পোস্টার ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো। যে পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘স্পষ্ট করে বলছি, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বাংলাদেশী নই।’

বীরভূমের সাঁইথিয়া, নলহাটি সহ বিভিন্ন জায়গায় এদিন এই পোস্টার লক্ষ্য করা যায়। এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তৈরি হয়েছে মূলত হোস্টারের শুরুতেই বিজেপি উল্লেখ করার পরিপ্রেক্ষিতে। পোস্টারে যেন বিজেপিকেই বোঝানো হচ্ছে তারা কি!

আরও পড়ুনঃ ভোটের আগেই বীরভূমে শাসকদল তৃণমূলের বড় ভাঙ্গন, ১৫০ পরিবার যোগ দিল হুমায়ুনের দলে

এমন পোস্টার ঘিরে যখন বিতর্ক শুরু হয়েছে তখন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মুখোপাধ্যায় মুখোপাধ্যায় জানিয়েছেন, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা বিজেপির সহ-সভাপতি দীপক দাস ভোটার সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে খোঁচা দিতে ছাড়েননি।