কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে যে সকল প্রকল্পের মধ্য দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হন। ঠিক সেই রকমই একটি প্রকল্প হল আর ভিওয়াইপ্রকল্প। এই প্রকল্প ভয়সী প্রকল্প নামেও পরিচিত।
মূলত বয়স্ক এবং শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় যে সকল বয়স্ক মানুষেরা ভুগছেন তাদের জন্য কেন্দ্র সরকার তাদের পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় আজ শুক্রবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত ৪ হাজার ৭০০ জন সুবিধা পেলেন।
আরও পড়ুনঃ পুকুর বুজিয়ে নার্সিংহোম! কাঠগড়ায় কেষ্টর দাদা, কাজ বন্ধ করল বোলপুর পৌরসভা
বয়স্ক অনেক মানুষ রয়েছেন যারা কানে কম শোনেন অথবা এরকম নানান সমস্যা রয়েছে। কিন্তু আর্থিক অনটন হোক অথবা অন্য কোন কারণে তারা সেই সকল সমস্যার সমাধানের জন্য কোন সরঞ্জাম কিনতে পারেন না। কেন্দ্র সরকার এই ধরনের মানুষদের পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছে এবং তার মাধ্যমে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের সহযোগিতায় অত্যাধুনিক সরঞ্জাম প্রদান করা হয়।
এদিন এই প্রকল্পের আওতায় দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ সহ অন্যান্যদের উপস্থিতিতে 4700 জন প্রবীণ নাগরিকের হাতে অত্যাধুনিক বিভিন্ন ধরনের সরঞ্জাম তুলে দেওয়া হয়। দুবরাজপুরের পথিকৃৎ ক্লাবের ময়দানে আয়োজিত ক্যাম্পে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন, যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন এবং তাদের নাম রয়েছে, অথচ ক্যাম্পে আসতে পারেননি তাদের বাড়িতে প্রাপ্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হবে।
