একুশের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে সে এক তান্ডব লীলা (Post Poll Violence) লক্ষ্য করা গিয়েছিল। যে ঘটনা অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী সমর্থকদের অসহায় অবস্থায় কাটাতে হয়েছিল। অনেকের সঙ্গেই ঘটে গিয়েছিল অনেক কিছুই। তবে এই বছর আর নয়… কেননা এবার এক বিজেপি প্রার্থীকে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রীতিমতো অ্যাকশন মুডে দেখা গেল, খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যেই ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পাশাপাশি অভিনব পন্থা বেছে নিলেন তিনি।
যে বিজেপি প্রার্থীর কথা বলা হচ্ছে সেই বিজেপি প্রার্থী হলেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। যিনি ভোট প্রচারে গিয়ে ভোটারদের দিয়ে আসছেন নিজের নম্বর, আর কোনরকম ঝামেলা হলেই তাকে ফোন করে জানালে তিনি কুড়ি মিনিটের মধ্যে অ্যাকশন নেবেন বলেই জানিয়েছেন।
তবে এই বিষয়টিকে হাস্যকর কথাবার্তা বলেই দাবি করেছেন সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম।
