ভোটের আগে ফের ভাঙ্গন বিজেপিতে! দুবরাজপুর এ নতুন করে তৃণমূলে যোগ ৫০ পরিবারের

বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এখন রাজ্য জুড়ে এলাকায় এলাকায় দলবদলের পালা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেই রকমই দলবদলের হিড়িক পড়েছে বীরভূমেও। দলবদলের ক্ষেত্রে বীরভূমে এখন সবচেয়ে বেশি হিড়িক যে জায়গায় দেখা যাচ্ছে তা হল দুবরাজপুর।

দুবরাজপুর বিধানসভা বিজেপির দখলে থাকার পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূল আসন্ন নির্বাচনে এই বিধানসভা বিজেপির থেকে ছিনিয়ে নিতে একের পর এক পরিকল্পনা চালাচ্ছে। আর এসবের মধ্যেই দুবরাজপুরে কখনো তৃণমূল কখনো আবার বিজেপিতে ভাঙ্গন অর্থাৎ কর্মী সমর্থকদের দল বদল লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুনঃ বীরভূমে রেল লাইনের ধারে বোমা! ব্যাহত রেল পরিষেবা, তুমুল শোরগোল জেলায়

ঠিক সেই রকমই মঙ্গলবার দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের লোবা গ্রাম থেকে 50 টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলো বলেই দাবি তৃণমূলের। এছাড়াও লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামের বেশ কিছু পুরনো তৃণমূল কর্মী, যারা এতদিন নিষ্ক্রিয় ছিলেন তারা সক্রিয়ভাবে দলের কাজে যোগদান বলেও দাবি করে তৃণমূল। এই যোগদানের পরিপ্রেক্ষিতে তাদের এলাকায় অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা।