বিধ্বংসী অগ্নিকাণ্ড বোলপুরে! আগুনের লেলিহান শিখা দেখে ভীত সন্ত্রস্ত এলাকা

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ালো বীরভূমের বোলপুরে। বোলপুরের লায়েকবাজার এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সেখানে থাকা একটি ভাংড়ির মজুত কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। বিপুল পরিমাণে ভাঙাচোরা জিনিসপত্র মজুত থাকার কারণে আগুনের লেলিহান শিখা রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ সামনে আসছে তা হল, এমন ঘটনায় অজ্ঞাত পরিচয় কেউবা কারা ওই ভাংড়ির দোকানের পিছন দিক থেকে প্লাস্টিক সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়। আর সেখান থেকেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বিপুল পরিমাণে প্লাস্টিক সামগ্রী মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ পায়।

আরও পড়ুনঃ লক্ষীর ভান্ডার-যুবসাথী তো থাকছেই, এবার আরও ৪০০০ দেবে রাজ্য সরকার

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই বোলপুর দমকল বিভাগের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায়।

এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অন্যদিকে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দমকল ও প্রশাসন।