কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে কাঁপলো ভোট গ্রহণ কেন্দ্র! গুটি সাজানো শুরু বীরভূমে, প্রতিবাদ তৃণমূলের

আর হয়তো অপেক্ষা করতে হবে না। হয়তো দিন কয়েকের মধ্যেই ২০২৬ এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এবার নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপও গ্রহণ করবে বলেই জানা যাচ্ছে।

ভোট ঘোষণা আগেই পশ্চিমবঙ্গে দফায় দফায় নেমেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের দুবরাজপুর সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হয়েছে। আর এবার কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছতে দেখা গেল।

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে হয়ত দিন কয়েক বাকি থাকলেও এবার কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা পুলিশকে সঙ্গে নিয়ে দুবরাজপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করার পাশাপাশি ঘুরে দেখল ভোট গ্রহণ কেন্দ্র। সাধারণ মানুষদের সঙ্গে কথাও বলতে দেখা গেল তাদের।

আরও পড়ুনঃ রান্নার গ্যাসের সত্যিই ক্রাইসিস নাকি ম্যান মেড! উপভোক্তাদের যুক্তিতে উঠছে প্রশ্ন

বিষয়টি নিয়ে বিজেপির দুবরাজপুর মণ্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানিয়েছেন, যেভাবে কেন্দ্রীয় বাহিনী তাদের গুটি সাজাচ্ছে তাতে আশা করা হচ্ছে এবার সাধারণ মানুষেরা নিজের উপর নিজেরাই দিতে পারবেন।

তবে এই বিষয়টি অর্থাৎ বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর তদারকি মেনে নিতে পারছে না তৃণমূল। তাদের তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, এরকম কোন ইনস্ট্রাকশন না থাকা সত্বেও যদি কেন্দ্রীয় বাহিনী এমন কাজ করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।