SIR প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের পরেও বিচারাধীন’ কাজল! টিকিট পেয়েও শান্তি নেই, শেষমেষ কী হবে? সবকিছুর জন্য দায়ী তৃণমূল, দাবি জগন্নাথের

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ এবার প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পেয়েছেন। কিন্তু টিকিট পেলেও তার ক্ষেত্রে সবথেকে বড় চিন্তা, এসআইআর তালিকায় তিনি বিচারাধীন।

একাধিকবার হেয়ারিংয়ের পর এস আই আর-এর প্রথম যে তালিকা বের হয় সেখানে দেখা যায় কাজল শেখ এবং তার মা বিচারাধীন রয়েছেন। এরপর সোমবার যখন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বের হয় তাতেও দেখা যায় তিনি ও তার মা বিচারাধীন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে শেষমেষ কি হবে?

এই প্রশ্নের উত্তরে ভাষণ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ অবশ্য জানিয়েছেন, আদালতের প্রতি তার ভরসা আছে। সব ঠিক হয়ে যাবে।

অন্যদিকে এই ঘটনায় সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, ৬০ লক্ষ মানুষকে বিচারাধীন করার জন্য সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল।