বিজেপি প্রার্থীদের প্রচারে এবার সিউড়িতে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২১ সালেও তার আসার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য সফল বাতিল হয়। আর এবার যদি তার সিউড়ি সফর কোন কারণবশত বাতিল না হয় তাহলে সিউড়ির মাটির দেশের কোন প্রধানমন্ত্রীর প্রথম পদধূলি পাবে। অর্থাৎ সিউড়ির মাটিতে দেশের প্রথম কোন প্রধানমন্ত্রীকে আসতে দেখা যাবে। তবে ভোটের মুখে প্রার্থীদের প্রচারে প্রধানমন্ত্রীর আসাকে টিপ্পনী করতে দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে (Shatabdi Roy)। তিনি বলেন, ‘ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করতে আসে।’
সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার শতাব্দী রায় সিউড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ফকির পাড়া এলাকায় প্রচার করেন। প্রচারে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোর পাশাপাশি ছোট ছোট সভাও করেন। আর এসবের মধ্যেই প্রধানমন্ত্রীর আগমনকে নিয়ে প্রশ্ন করা হলে তাকে এমন টিপ্পনি করতে দেখা যায়।
শতাব্দি রায় বলেন, ইলেকশনের সময় ওরা ডেইলি প্যাসেঞ্জারি তো করেই।
