নজিরবিহীন ঘটনায় বলা যেতে পারে। কেননা এমন ঘটনা এর আগে কবে কোথায় ঘটেছে তা অনেকের অজানা। আর এই রকমই একটি ঘটনার সাক্ষী থাকলো সিউড়ি। আসলে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুর ১০ মিনিটের মধ্যেই উধাও হয়ে গেল মৃতদেহ।
জানা যাচ্ছে, শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ২১ বছর বয়সী এক রোগীকে হাসপাতালে আনা হয়। ওই রোগীকে হাসপাতালে আনার ১০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর রোগী মৃত্যুর কয়েক মিনিটের মধ্যেই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই মৃতদেহ নিয়ে চম্পট দেয়। দিনের বেলায় সিউড়ি super speciality হাসপাতালের মত হাসপাতালে এমন ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে উঠল আস্ত ট্রেনের কামরা! ভয় ধরানো পরিস্থিতি, বাংলার বুকে এমন ঘটনায় শুরু তদন্ত
যে রোগীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে সেই রোগী পাণ্ডবেশ্বর এর বাসিন্দা বলেই জানা যাচ্ছে। ২১ বছর বয়সী ওই রোগীর নাম অজয় সিং। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর খোঁজাখুঁজি শুরু করলেও কোনরকম ভাবে পাত্তা করতে পারেনি। এদিকে রোগীকে ভর্তি করার সময় যে ফোন নম্বর দেওয়া হয়েছিল সেই ফোন নম্বরেরও কোন অস্তিত্ব নেই বলেই জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাক্তার সুব্রত গড়াই জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
