ডেউচা পাঁচামি রদ ও নিয়োগে দুর্নীতির প্রতিবাদ! সিউড়িতে আদিবাসীদের বিশাল বিক্ষোভ ও ডেপুটেশন

আদিবাসীদের উৎখাত করে ডেউচা পাঁচামিতে কয়লা খনি করা যাবে না। আদিবাসী বাদে অআদিবাসীদের এসসি সার্টিফিকেট প্রদান বন্ধ করা, চাকরি নিয়ে জালিয়াতি বন্ধ করা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের তরফে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বীরভূম জেলা প্রশাসনকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

আদিবাসীদের এই সংগঠনের তরফে ১০ দফা দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে দিন সিউড়িতে একটি বিক্ষোভ মিছিল করা হয় এবং তারপর তারা বীরভূম জেলাশাসক দপ্তরের দিকে এগিয়ে যান ডেপুটেশন জমা করার জন্য। আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে আগাম পুলিশের তরফ থেকে ব্যারিকেড সহ অশান্তি যাতে না ছড়াই তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ একি বিড়ম্বনা! বিয়ের পোশাকে SIR হিয়ারিংয়ে হাজির বর, খবর ছড়াতেই ভাইরাল

পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের বীরভূম জেলা কমিটির অন্যতম সদস্য রামু মাড্ডি তাদের দাবি দাওয়ার বিষয়গুলি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন।