১৯৭৪ সালের মামলা। যে মামলার নিষ্পত্তি হল সোমবার। অবাক লাগলেও ৫০ বছরের বেশি সময়ের এই মামলার নিষ্পত্তির সাক্ষী থাকল বীরভূম। এমন মামলার নিষ্পত্তির ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে।
বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এমন মামলা হয় ১৯৭৪ সালে। মামলা করেছিলেন সুতিরাম মাহাতা ও মুচিরাম মাহাতা। যারা বাড়ির মালিক। মামলা করা হয়েছিল হরিরাম খান্ডেন্যওয়ালের বিরুদ্ধে। তিনি ছিলেন ভাড়াটিয়া।
মামলা হওয়ার পর দুবরাজপুর আদালতের তরফে ১৯৭৬ সালেই ডিগ্রী দেওয়া হয়। তবে আইনানুগ বিভিন্ন কারণে সেই মামলার ডিগ্রী পাওয়ার পরও নিজেদের জায়গা ফিরে পাননি মামলাকারীরা। আর সেই মামলা চলতে চলতে পার হয় দীর্ঘ ৫০ বছর। মামলা চলাকালীন মামলা কারি এবং অভিযুক্তদের অনেকেই ইহলোক ত্যাগ করেছেন। যে কারণে তিন প্রজন্মের মামলা বলা হচ্ছে এই মামলাকে।
আরও পড়ুনঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড বোলপুরে! আগুনের লেলিহান শিখা দেখে ভীত সন্ত্রস্ত এলাকা
৩ প্রজন্মের এই মামলা দুবরাজপুর আদালতের নির্দেশে নিষ্পত্তি ঘটে। আদালতের নির্দেশ অনুযায়ী বীরভূম জেলা পুলিশের ব্যবস্থাপনায় নিজেদের অধিকার ফিরে পেলেন বাড়িওয়ালারা। এত দিনের মামলার নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি মামলাকারী পক্ষ।
