দুবরাজপুর থানা পুলিশ রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে গড়গড়া মোড়ের কাছে চালান ছাড়া অবৈধ বালি বোঝায় একটি ১৬ চাকা ট্রাক আটক করে সোমবার। ট্রাকটি বর্ধমান থেকে অবৈধভাবে বালি বোঝায় করে সিউড়ির দিকে যাচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে। ত্রিপলে ঢেকে অবৈধ বালি পাচারের প্ল্যান ছিল পাচারকারীদের। ঘটনায় পুলিশ ত্রিপল সরাতেই পুলিশ দেখতে পায় অবৈধ বালি বোঝায় রয়েছে। এরপর পুলিশ বৈধ-নথি দেখতে চাই। চালান দেখাতে না পারায় অবৈধ বালি বোঝায় ট্রাকটিকে আটক করা হয় এবং গ্রেফতার করা হয় চালককে।
অন্যদিকে একই দিনে দুবরাজপুর থানার পুলিশ অবৈধ কয়লা বোঝায় চারটি মোটর বাইক আটক করে। উদ্ধার প্রায় ২০ কুইন্টাল অবৈধ কয়লা। অবৈধ কয়লা বোঝায় মোটরবাইকগুলি দুবরাজপুরের দিক থেকে যশপুরের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ তাদের পিছু ধাওয়া করে। পরে তারা অবৈধ কয়লা বোঝায় মোটরবাইক ফেলে পালায় চালকেরা। আটক করা হয় অবৈধ কয়লা বোঝায় মোটরবাইকগুলি। ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে কোথা থেকে অবৈধ কয়লা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।
