লাভপুর স্টেশনের ঢালাও উন্নয়ন, নতুন ট্রেনের সূচনার অপেক্ষা! রেলের নয়া আশ্বাসে খুশির হাওয়া বীরভূমে

লাভপুর স্টেশনে (Labpur Railway Station) যুক্ত হবে যাত্রীদের জন্য একাধিক পরিষেবা। যাত্রীদের সুবিধার্থে এই সকল পরিসেবা যুক্ত করা হবে বলেই আশ্বাস দিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। এমনটাই জানিয়েছেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য সুবীর সেন।

তবে এখানেই শেষ নয়, ডিআরএম বিশাল কাপুর এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন মূলত নতুন ট্রেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে।

রবিবার আহমেদপুর কাটোয়া রেলপথ পরিদর্শনে এসেছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। তার লাভপুর স্টেশনে আসার কথা না থাকলেও আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুরোধে তিনি লাভপুর স্টেশনও পরিদর্শন করেন। আর তখনই তিনি লাভপুর স্টেশনের যে সকল খামতি রয়েছে সেগুলি শোনেন আশ্বাস দিন দ্রুত তা পূরণ করার।