ভোট ঘোষণার ঠিক কিছু মুহূর্ত আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ঘোষণা করেন। ঘোষণায় জানানো হয়, দুটি কিস্তিতে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে। যার মধ্যে একটি কিস্তি মার্চ মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের একাউন্টে আসবে।
এই খবর রাজ্য সরকারি কর্মচারীদের কানে পৌঁছতেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সোমবার টিফিন বিরতির সময় আবির খেলায় মেতে ওঠেন। তারা যে রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে খুশিতে ডগমগ তা স্পষ্ট। সেই বিষয়টি তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী হেডারেশনের বীরভূম জেলা সভাপতি চিত্ত অধিকারী।
