বদলে গেল Yuba Sathi Scheme এ আবেদনের পোর্টাল, দেখুন কিভাবে করবেন ফর্ম ফিলাপ

বেকার যুবক-যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প (Yuba Sathi 2026) এর ঘোষণা হয়েছে বেশ কিছুদিন হল। ইতিমধ্যেই অনেকে অফলাইন কিংবা অনলাইনে আবেদন করেছেন। কিন্তু পুরনো ওয়েবসাইট আর কাজে লাগবে না। এখন থেকে শুধু নতুন পোর্টাল চালু করা হয়েছে, সেখানেই আবেদন করতে হবে বলে জানা যাচ্ছে। আবেদন করার পর ১ এপ্রিল ২০২৬ থেকে যোগ্যদের অ্যাকাউন্টে মাসে ১,৫০০ টাকা ঢুকবে।

যুবসাথীর নতুন পোর্টাল | New Yuba Sathi Portal

যুব সাথী প্রকল্প-এর আবেদন এখন https://yubasathi.wb.gov.in/ -এ। পুরনো apas.wb.gov.in বন্ধ হয়ে গেছে। সরাসরি এই লিঙ্কে গিয়ে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করুন। তারপর ফর্ম পূরণ শুরু।

ডকুমেন্ট আপলোডের নতুন নিয়ম

অনেকে ভুল করে অরিজিনাল স্ক্যান আপলোড করেন। ফলে ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। নতুন নিয়মে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এর জন্য প্রথমে অরিজিনালের জেরক্স অথবা ফটোকপি নিন। এরপর নিচে নিজের সই করুন ও “Self Attested” লিখুন। তারপর স্ক্যান করে PDF/JPG আপলোড করুন।

প্রয়োজনীয় ৮টি ডকুমেন্ট (সব সেলফ অ্যাটেস্টেড):

  1. মাধ্যমিক অ্যাডমিট কার্ড
  2. মাধ্যমিক মার্কশিট
  3. আধার কার্ড
  4. ভোটার কার্ড
  5. ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা
  6. জাতিগত সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
  7. পাসপোর্ট সাইজ ছবি
  8. নিজের স্বাক্ষর

কারা পাবেন বেকার ভাতা?

আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন ও আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে। একইসাথে আপনি যদি অন্তত মাধ্যমিক পাস করে থাকেন। বর্তমানে আপনি যদি বেকার হয়ে থাকেন ও অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না পান (শুধু শিক্ষা স্কলারশিপ বাদে) তাহলে আপনি বেকার ভাতা পাওয়ার যোগ্য।

এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত মাসে ১,৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে ৫,০০০ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে।

কীভাবে আবেদন করবেন?

নিচে দেওয়া পদ্ধতিতে অনলাইনে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

  • প্রথমে যুব সাথীর নতুন পোর্টালে যান।
  • এরপর মোবাইল নাম্বার ও OTP দিয়ে লগইন করুন।
  • এবার স্ক্রিনে যা জানতে চাওয়া হচ্ছে সেটার বিস্তারিত তথ্য পূরণ করুন।
  • এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। উপরে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা দেওয়া রয়েছে।
  • ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিট করে অ্যাপ্লিকেশন আইডি সেভ করুন।

এভাবেই অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অফলাইনেও ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বিধানসভায় ক্যাম্প চলছে। সেখানেও ফর্ম জমা দিতে পারবেন।

কলকাতা-সহ সারা বাংলার যুব সমাজের জন্য এই সুযোগ হাতছাড়া করবেন না। এখনই https://yubasathi.wb.gov.in/ -এ গিয়ে আবেদন শুরু করুন।