কলেজ পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনে বড় শিক্ষা দিল হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, জানলে আপনিও স্যালুট জানাবেন

কলেজ পড়ুয়াদের পরীক্ষা শুরু হয় মঙ্গলবার থেকে। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে চার বছর ধরে কোন অজ্ঞাত কারণে পরীক্ষার কেন্দ্র পড়েনি। তবে এই বছর যখন নতুন করে কলেজ কেন্দ্র হিসাবে পরীক্ষা নেওয়া শুরু করল তখনই তাদের বড় শিক্ষা দিতে দেখা গেল পরীক্ষার্থীদের।

চার বছর পর এই বছর হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে খয়রাশোল ও সিউড়ি বিদ্যাসাগর কলেজের পরীক্ষার সিট পড়েছে। আর এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশের আগেই কলেজের গেটে দেখতে পান একটি ফেস্টুন বা পোস্টার টাঙ্গানো রয়েছে। যেখানে লেখা রয়েছে, জাতিকে ধ্বংস করার মূল অস্ত্র কি!

পোস্টারে লেখা রয়েছে, ‘কোন জাতিকে ধ্বংস করতে হলে কোন অস্ত্রশস্ত্র বা কোন যুদ্ধের দরকার হয় না। যদি সেই জাতিকে পরীক্ষায় চুরি করতে দেন তাহলে সেই জাতি নিজেকেই নিজে ধ্বংস করে দেবে। কারণ দুর্বল ডাক্তার তৈরি হবে, রোগী মরবে। দুর্বল ইঞ্জিনিয়ার তৈরি হবে, সব নির্মাণ ভেঙ্গে পড়বে। দুর্বল শিক্ষক-শিক্ষিকা তৈরি হবে, অসাধু ছাত্র-ছাত্রী তৈরি করবে। আমরা জাতিকে ভালবাসি, তাই চুরিবিদ্যাকে প্রশ্রয় দিই না।’

আরও পড়ুনঃ আসামিকে ধরতে গিয়ে উল্টে ঘরেই বন্দি পুলিশ! সিউড়িতে চরম উত্তেজনা

হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের তরফ থেকে পরীক্ষার্থীদের সৎ মনোভাব নিয়ে পরীক্ষা দেওয়ার এমন শিক্ষা দেওয়ার পাশাপাশি যাতে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা সহজেই রুম খুঁজে পায় তার জন্য কলেজের অন্যান্য কর্মীদের সঙ্গে নিজেও মাঠে নেমে পড়েন কলেজ অধ্যক্ষ। তিনি পরীক্ষার্থীদের পরীক্ষার রুম খুঁজে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন। পরীক্ষার্থীরা যেহেতু বাইরে থেকে এসেছে তাই তাদের সুবিধার জন্য যতটা সম্ভব নিজের হাত বাড়িয়ে দেন।।