পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রস্তুতি জোরদার। আজ, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, নির্বাচন কমিশন ভোটার তালিকার (Voter List) প্রথম পর্যায় প্রকাশ করছে। এই তালিকা স্পেশাল সামারি রিভিশন (SIR 2026) প্রক্রিয়ার অংশ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটি গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ ভোটারের নাম যাচাই হবে। ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে। তাই আপনিও যদি নিজের নাম চেক করতে ইচ্ছুক হন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ভোটার তালিকা প্রথম পর্যায়ে নাম না থাকলে ভোট দেওয়া কঠিন হয়ে যেতে পারে। যেমনটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে প্রায় ৮ কোটি ভোটার রয়েছে। গত বছরের তুলনায় নতুন নাম যোগ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ১৮ বছরের উর্ধ্ব যুবকদের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে ও মহিলা ভোটারের সংখ্যা বাড়ছে। এই তালিকা নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করবে বলেই আশা করা হচ্ছে।
অনলাইনে ভোটার তালিকা চেক করার সহজ উপায়
আপনি যদি অনলাইনে নিজের নাম চেক করতে চান তাহলে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ যান। এছাড়া রাজ্যের সিইও সাইট ceowestbengal.nic.in ও ব্যবহার করতে পারেন। EPIC no বা নাম দিয়ে সার্চ করুন। ফোন নম্বর রেজিস্টার্ড থাকলে তা দিয়েও চেক সম্ভব। voters.eci.gov.in বা electoralsearch.eci.gov.in-এ গিয়ে ডাউনলোড করুন পুরো রোল। স্ট্যাটাস দেখুন: যাচাই হলে কিছু লেখা নেই, অন্যথায় ‘অ্যাডজুডিকেশন’ বা ‘ডিলিটেড’ দেখাবে। ইসিআই নেট অ্যাপও ডাউনলোড করুন মোবাইলে।
অফলাইনে নির্বাচনী তালিকা যাচাই করুন
চাইলে অফলাইনেও নাম চেক করতে। পারবেন। এর জন্য বুথ লেভেল অফিসার (বিএলও) কাছে যান। তাঁদের কাছে হার্ড কপি থাকবে। রাজ্যের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সফট কপি পাবেন। বিএলএ-দের হার্ড কপি। ভোটকেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড অফিসে প্রদর্শিত হবে তালিকা। কলকাতার বাসিন্দারা স্থানীয় অফিসে চেক করুন।
