উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মোটর বাইক ধাক্কা মারলো সাইকেল আরোহীকে, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মোটরবাইকে করে বাড়ি ফিরছিল তিন ছাত্র। আর বাড়ি ফেরার সময়ই তারা দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় উচ্চমাধ্যমিক ঐ তিন ছাত্র আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

যে তিন ছাত্র এমন দুর্ঘটনায় আহত হয়েছে তারা প্রত্যেকেই সিউড়ির হাটজানবাজার রামপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাদের সিট পড়েছিল সাজিনা উচ্চ বিদ্যালয়ে। এদিন তারা ইংরেজি পরীক্ষা দিয়ে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। এমন সময় শলখানা এলাকায় তাদের মোটরবাইক বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল আরোহীকে সজরে ধাক্কা মারে।

আরও পড়ুনঃ কয়লা পাচার রুখতে এবার চরম তৎপর সিউড়ি থানার পুলিশ আর তাদের অভিযানে মিলল বড়সড় সাফল্য

দুর্ঘটনার পর ওই তিন পরীক্ষার্থী এবং সাইকেল আরোহী মাটিতে লুটিয়ে পড়ে যায়। তড়িঘড়ি তাদের চারজনকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ওই তিন পরীক্ষার্থী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেই আপাতত চিকিৎসাধীন। তবে যে সাইকেল আরোহীকে তারা ধাক্কা মারে সেই সাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়।

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মোটরবাইক তুলে দেওয়ার ঘটনাকে নিয়ে। এমনিতেই নিরাপত্তার কারণে পরীক্ষার্থীদের হাতে মোটরবাইক না দেওয়াই উচিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল, তারপর আবার এই পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।