তৃণমূল-বিজেপিকে টেক্কা! ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বীরভূমের দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল হুমায়ুন কবিরের দল

ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। আর দিনক্ষণ ঘোষণার আগেই বীরভূমের দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। তাদের তরফ থেকে যেন রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপিকে প্রার্থী ঘোষণায় টেক্কা দিল।

তৃণমূল হোক অথবা বিজেপি, কোন রাজনৈতিক দলের তরফ থেকেই এখনো আপাতত কোন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু জনতা উন্নয়ন পার্টির শীর্ষনেতা হুমায়ুন কবির বীরভূম সফরে এসে বীরভূমের দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিলেন।

আরও পড়ুনঃ বিকট আওয়াজ! বীরভূমে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাচীর, তুমুল শোরগোল দুবরাজপুরে

বীরভূমের দুই বিধানসভা কেন্দ্র বোলপুর ও ময়ূরেশ্বরের প্রার্থী ঘোষণা করল জনতা উন্নয়ন পার্টি। তাদের ঘোষণা অনুযায়ী বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়বেন সৈয়দ সারোয়ারদি। স্বাভাবিকভাবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে তিনি খুশি।

অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন দলের বীরভূম জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন। তিনিও বেশ খুশি।

প্রাতি ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবির বেশ কিছু বার্তা দিয়েছেন।