ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে হাজারো বার সতর্ক করার পরেও বিনা টিকিটে যাত্রা করেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। আর এমন লোকেদের খোঁজার জন্যই স্টেশনে থাকেন টিটি। টিকিট ছাড়া যাত্রার সময় যদি টিটির কাছে ধরা পড়েছেন তাহলেই গুনতে হয় বড় মাশুল। সম্প্রতি এই ফাইন আদায় করেই শিরোনামে উঠে এসেছেন এক রেলের এক টিকিট পরীক্ষক।
একদিনেই ২.৫৭ লাখের ফাইন করলেন Indian Railways এর TTE
সেন্ট্রাল রেলওয়ের ভুসওয়াল ডিভিশনের এক টিটি এক দিনেই ২.৫৭ লক্ষ টাকার ফাইন আদায় করেছেন। যেটা রীতিমত রেকর্ড, কিন্তু কিভাবে সম্ভব হল? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী।
আসলে টিকিট চেকিংয়ের সময় ৭৮ জন যাত্রীকে বিনা টিকিটে যাত্রা করতে ধরেন ওই টিটি। এরপর তাদের থেকেই আদায় করা হয় জরিমানা বাবদ ২ লক্ষ ৫৭ হাজার টাকা। এখন নিশ্চই জানতে ইচ্ছা করছে কে সেই মহান টিটি? তিনি হলেন শ্রী চি. পি বাধে। বিগত ১৫ই মার্চই সারপ্রাইজ চেকিংয়ের সময় ৭৮ জনকে বিনা টিকিটে সফর করতে ধরেন তিনি। তাঁদের প্রত্যেকের থেকে ৩২৯৪ টাকা ফাইন নিয়েই মোট অঙ্ক দাঁড়িয়েছে লক্ষাধিক টাকায়।
Bhusaval Division Ticket Checking Staff Detects 78 Cases, Realises ₹2.57 Lakh in a Single Day
Dedicated effort by Shri C. P. Badhe TTI/BSL on 15 Mar 2026 ensured strict checking against ticketless/irregular travel.
Such drives help genuine passengers get proper seating, improve… pic.twitter.com/pZW8FWrAcZ— DRM Bhusaval (@BhusavalDivn) March 17, 2026
প্রসঙ্গত, এই খবর ভাইরাল হতেই নেটিজেনদের অনেকেই বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। অনেকের মতেই এমন সারপ্রাইজ চেকিং জোরদার করলে প্রদিতিন ১ কোটি টাকার জরিমানা আদায় করতে পারে রেল। এমনকি অনেকের মতেই 12359/12360 গরীব রথ এক্সপ্রেস ও 13031/13022 মিথিলা এক্সপ্রেসের নাম উঠে এসেছে বিনা টিকিটে ভ্রমণের ট্রেনের তালিকায়।
