বিএ পাশ তৃণমূল ঘরানার ছেলের কিছু হয়নি! বিধায়ককে কাছে পেয়ে কাজের আকুতি মায়ের

বিএ পাস ছেলে দিনমজুরের কাজ করেই দিন কাটাচ্ছে। এলাকার মধ্যে সেই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করেছে, অথচ কিছুই না হওয়ায় স্বাভাবিকভাবেই মায়ের মন ভারাক্রান্ত। আর এমন পরিস্থিতিতে বিধায়ককে হাতের কাছে পেয়ে কাজের আকুতি মায়ের।

চলতি সপ্তাহের মঙ্গলবার সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জনসংযোগ বৃদ্ধির জন্য নগরী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। আর তখনই বিধায়ককে হাতের কাছে পেয়ে ছেলের কাজের জন্য আকুতি জানান পূর্ণিমা মাল নামে এক গৃহবধূ। তিনি তার ছেলে টোটন মালের জন্য কাজের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ লাভপুর থেকে নানুর! বীরভূমের ৪ ব্লকে তালিকার বাইরে কয়েক হাজার, দেখুন SIR-এর মেগা আপডেট

এমন আবেদন জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, তারা এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল করেন। কিন্তু তাদের কিছু হয় না। অথচ যারা সেই ভাবে লেখাপড়া করেনি তাদের অনেক কিছুই হয়েছে।

এমন দাবির পরিপ্রেক্ষিতে বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, কর্মসংস্থান যাতে হয় তার জন্যই আপাতত মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।