কীর্ণাহারে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটতেই সিউড়িতে নড়েচড়ে বসল পুলিশ! দিনভর চললো বিশেষ অভিযান

গত বুধবার সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে কীর্ণাহারে। যে ডাকাতির ঘটনা এখন অনেকেই জানেন। যে ডাকাতির ঘটনায় পুলিশের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত ডাকাতি হওয়া সোনার অলংকার বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে।

দুঃসাহসিক সেই ডাকাতির ঘটনার পর এবার নড়েচড়ে বসতে দেখা গেল সিউড়ি থানার পুলিশকে। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিনভর সিউড়ির বিভিন্ন সোনার দোকানে তাদের তরফ থেকে অভিযান চালানো হয়। অভিযান চালানো হয় মূলত সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য।

আরও পড়ুনঃ রুপোর লড়াইয়ে কেষ্ট-কাজল! অনুব্রতর জোড়া রুপোর মুকুটের পর এবার রুপোর শঙ্খ পেলেন কাজল শেখ

সিউড়ি শহরে অনেক সোনার দোকান রয়েছে যেগুলি নামিদামি ব্রান্ডের। এছাড়াও ছোটখাটো সোনার দোকানের সংখ্যা অজস্র। এই সমস্ত দোকান ঘুরে দেখে পুলিশ খতিয়ে দেখে, তাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে।