অদম্য লড়াই! পরীক্ষা দিতে যাওয়ার আগে বাথরুমে পড়ে বিপত্তি, হাসপাতাল থেকেই পরীক্ষা দিল ছাত্রী

শুক্রবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল। তবে পরীক্ষা দিতে যাওয়ার আগেই অঘটন ঘটে এক ছাত্রীর সঙ্গে। ওই ছাত্রী সকালে যখন বাথরুমে যাই তখন মাথা ঘুরে পড়ে যায়। এমন অবস্থায় সে কিভাবে পরীক্ষা দেবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ে। শেষমেষ প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে বসেই সে ইতিহাস পরীক্ষা দিল সুষ্ঠুভাবে।

শুক্রবার যে ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার নাম সুফিয়া খাতুন। সুফিয়া দুবরাজপুরের তরুলিয়া হাই স্কুলের ছাত্রী এবং তার মাধ্যমিকের সিট পড়েছিল হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষার আগে এমন ঘটনা ঘটার পরই তাকে তড়িঘড়ি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় এবং সেখানেই সে বসে ইতিহাস পরীক্ষা দেয়। জানা যাচ্ছে, লো প্রেসারের কারণে তার এমন অবস্থা হয়েছিল।

আরও পড়ুনঃ বীরভুমে জোড়া সুখবর! চালু সিউড়ি রেল ওভার ব্রিজ, সাথে আসানসোল-বোকারো ট্রেন পরিষেবা

অন্যদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দিচ্ছে আর এক ছাত্রী। তার নাম নার্গিস খাতুন। তার দুই কিডনিতেই স্টোন রয়েছে। যে কারণে পেট ও পিঠে চরম ব্যথা নিয়েই পরীক্ষার দ্বিতীয় দিন থেকেই সে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে নার্গিস যশপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী এবং তার সিট পড়েছিল দুবরাজপুরের তপন বসু বিদ্যানিকেতনে।