আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় ডিজে বক্সের দাপট এখনো বজায় রয়েছে। আর এই ডিজে বক্সের কারণে কান ঝালাপালা অবস্থা সাধারণ মানুষদের। বিশেষ করে বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এমনকি এই ডিজে বক্সের কারণে গুটি কয়েক মানুষের আনন্দ অন্যের কাছে নিরানন্দে পরিণত হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই ডিজে বক্স এবং ডিজে বক্সের কান ঝালাপালা করা আইন বিরুদ্ধ হলেও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েই বিভিন্ন জায়গায় চলছে রমরমা বাজার। তবে এবার এই ঘটনায় বড় পদক্ষেপ নিল দুবরাজপুর থানার পুলিশ।
সোমবার একটি সরস্বতী পুজোর বিসর্জনের জন্য ডিজে বক্স ব্যবহার করার পরিকল্পনা ছিল। দুবরাজপুর থানার পুলিশ এমন খবর পেয়ে হানা দেয় এবং ওই ডিজে বক্স আটক করে নিয়ে আসে থানায়। শুধু থানায় নিয়ে আসা নয়, পাশাপাশি চরম শিক্ষা দিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ দুই কিডনিতে স্টোন, অসহ্য যন্ত্রণা উপেক্ষা করেই হাসপাতাল থেকে মাধ্যমিক দিচ্ছে দুবরাজপুরের অদম্য লড়াকু
জানা যাচ্ছে, এই ডিজে বক্স সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রাম থেকে দুবরাজপুর থানার অন্তর্গত রূপশিমুল গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল সরস্বতী পুজোর বিসর্জনের। তবে সেই ডিজে বক্সের গন্তব্য সরস্বতী পুজোর বিসর্জনে যাওয়ার আগেই দুবরাজপুরের রঞ্জনবাজার থেকে হয়ে দাড়াই দুবরাজপুর থানায়।
