বিধানসভা নির্বাচনের আগে গতকাল মঙ্গলবার দুপুরবেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত হতে দেখা দিয়েছিল দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামকে। তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে গ্রামে মুড়ি-মুরকির মতো বোমাবাজি হয়। এমনকি গুলি চলে বলেও অভিযোগ।
এমন ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ওই গ্রামে পৌঁছে তৈরি করি কয়েকজনকে গ্রেফতার করে। এই ঘটনায় গ্রেফতার হওয়া নয় জনকে আজ বুধবার দুবরাজপুর আদালতে তোলা হয়। ঘটনায় পুলিশ সুয়োমুটো মামলা রুজু করেছে। এই ঘটনায় ২৬ জনের নামে অভিযোগ রয়েছে। এছাড়াও আরও ৪০-৫০ জনকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ করে বলে অভিযোগ।
আজ যাদের দুবরাজপুর আদালতে তোলা হয় তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১০ এপ্রিল তদন্তকারী অফিসারকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার বিষয়ে আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে যা জানিয়েছেন শুনে নেব।
অন্যদিকে এই ঘটনার পর আজও গ্রাম থমথমে রয়েছে এবং পুলিশের নজরদারি চলছে।
