একটি পোস্টার, যে পোস্টারে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখের মতো তাবড় তাবড় তৃণমূল নেতা নেত্রীদের ছবি। আর সেই পোস্টারে লেখা রয়েছে ‘আমরা সাঁইথিয়াবাসী, রুপা সাহাকে প্রার্থী চাই’!
যেখানে মঙ্গলবার রাজ্যের 294 টির মধ্যে ২৯১ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে শাসক দল তৃণমূল, প্রার্থী তালিকায় সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হিসেবে ফের জায়গা পেয়েছেন নিলাবতি সাহা, সেই জায়গায় এমন পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনাকে নিয়ে চাঞ্চল্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে সিউড়ি দু’নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে বিজেপির চক্রান্ত। বিজেপির আইটি সেল এই সকল কাজ করছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় সংকর ব্যানার্জি জানিয়েছেন, খেলা হবে, সাঁইথিয়াতে ভীষণ খেলা হচ্ছে। তৃণমূল ভার্সেস তৃণমূল। আজকে পোস্টার পড়ে আছে।
পোস্টার ঘিরে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের একডালিয়া মোড়ের কাছে। আর এই ঘটনাই পোস্টারে যাকে প্রার্থী হিসেবে যাকে চাওয়া হচ্ছে, তিনি পুরোটাই চক্রান্ত বলে দাবি করেছেন।
