রান্নার গ্যাসের দাম কেন বাড়লো! সিলিন্ডার-ওভেন-হাতা-খুন্তি হাতে দুবরাজপুরে বিক্ষোভ তৃণমূলের

ডোমেস্টিক এবং কমার্শিয়াল দুই ধরনের রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৬০ টাকা। কমার্শিয়াল রান্নার গ্যাসের দাম আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে কেন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেলেও সেই ঘটনার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় দুবরাজপুরের সূচনা মার্কেটের সামনে।

গত রবিবার ভোট ঘোষণার ঠিক পরেই তাদের তরফ থেকে এমন বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে সামিল হওয়া তৃণমূল কর্মী সমর্থকদের হাতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে হাতা খুন্তি ওভেন ইত্যাদি লক্ষ্য করা যায়।

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদি, অমিত শাহের চোখে চোখ রেখে যদি ভারতের কেউ একজন লড়াই করে যাচ্ছেন তাহলে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।