২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা দেখেছিল এক ভয়াবহ ঘটনা। যেখানে সিআরপিএফ এর কনভয় এর উপর পাক জঙ্গি সংগঠন জইস এ মহম্মদ আত্মঘাতী হামলা চালায়। যে ঘটনায় ৪০ জন জওয়ান শহীদ হন। এই ঘটনার পর ১৪ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্ল্যাক ডে পালন করা শুরু করে। পালন করা হয় পুলওয়ামা দিবস। আর এই পুলওয়ামা দিবসেই রক্তদান শিবিরের আয়োজন করা হলো বীরভূমের বোলপুরে।
বীরভূমের বোলপুরের খাস পাড়ার বিজয় সংঘ নামে একটি স্থানীয় ক্লাবের তরফ থেকে ১৪ ফেব্রুয়ারি শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে এদিন তেইশ জন রক্ত দাতা রক্তদান করলেন।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের হাত দিয়ে সিউড়ির ক্লক টাওয়ারের উদ্বোধন! তবুও প্রশ্ন উঠছে সিউড়ির উন্নয়ন নিয়ে
ক্লাব সদস্যদের তরফ থেকে জানানো হয়েছে, পুলওয়ামা দিবসকে সামনে রেখে তাদের এই রক্তদান শিবিরের আয়োজন।
