200MP ক্যামেরা সাথে 7000mAh ব্যাটারি, Realme 16 Pro+ 5G এ বিরাট ছাড় দিচ্ছে Flipkart

আপনি কি নতুন ফোন কেনার প্ল্যান করছেন? তাহলে এটাই পারফেক্ট সময় হতে পারে। কারণ রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি (Realme 16 Pro+ 5g) দাম কমেছে ফ্লিপকার্টে। গত জানুয়ারি ২০২৬-এ লঞ্চ হওয়া এই মিড-প্রিমিয়াম ফোনটি এখন ৬,২৫০ টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। তাই যদি একটি যারা শক্তিশালী ক্যামেরা এবং লম্বা ব্যাটারি ব্যাকআপের ফোন চান, তাহলে এটি আদর্শ ফোন হতে পারে। কিভাবে মিলবে রিয়েলমি ১৬ প্রো+ ৫জি-র দামের ছাড়? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Realme 16 Pro+ 5G এ বিরাট ছাড়

ফ্লিপকার্টে রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি-র তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ। ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ৪৩,৯৯৯ টাকা, ৮জিবি + ২৫৬জিবি ৪৫,৯৯৯ টাকা এবং ১২জিবি + ২৫৬জিবি ৪৮,৯৯৯ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৪,০০০ টাকা তাৎক্ষণিক ছাড় এবং ২,২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। এতে মোট সাশ্রয় ৬,২৫০ টাকা। লঞ্চের সময় দাম ছিল ৩৯,৯৯৯ টাকা থেকে শুরু, কিন্তু এখন এই ডিল সীমিত সময়ের। প্রতিযোগী ফোন যেমন স্যামসাং গ্যালাক্সি এ৭৬-এর তুলনায় এটি আরও সাশ্রয়ী।

স্পেসিফিকেশন

রিয়েলমি ১৬ প্রো+ ৫জি-তে ৬.৮ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪হার্জ এবং উজ্জ্বলতা ৬,৫০০ নিটস। সাথে প্রসেসর হিসাবে থাকছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪, যেটা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দুর্দান্ত। এখানেই শেষ নয়, ক্যামেরা সেটআপে ২০০এমপি প্রাইমারি, ৫০এমপি টেলিফটো এবং ৮এমপি আল্ট্রাওয়াইড লেন্স, সাথে ৫০এমপি ফ্রন্ট ক্যামেরা থাকছে। সুতরাং ছবি তোলা হোক বা ভিডিওগ্রাফি নো কমপ্লেন।

ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও দুর্দান্ত এই ফোনটি, কারণ ৭,০০০এমএএইচ ব্যাটারি থাকায় নিশ্চিন্তে গোটা একদিন চলেই যাবে। আর চার্জ শেষ হলেও ৮০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে তাই দ্রুত চার্জ হয়ে যাবে। এছাড়াও ফোনের আইপি৬৯ রেটিংয়ের কারণে জল-ধুলো প্রতিরোধ করবে। সবশেষে বলে রাখা ভালো Realme 16 Pro+ 5G অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭.০ এর সাথে আসবে।

Realme 16 Pro+ 5G এর দাম

এবার আসা যাক দামের ব্যাপারে। কোন মডেলের অর্থাৎ কোন স্টোরেজ ও RAM অপশনের ভার্শনের দাম কত আসবে। নিচে বিস্তারিত দেওয়া হল:

  • আপনি যদি 8GB+128GB Realme 16 Pro+ 5G মডেলটি নিতে চান তাহলে আপনাকে 43999 টাকা খরচ করতে হবে।
  • যদি Realme 16 Pro+ 5G এর 8GB+256GB মডেলটি কিনতে চান তাহলে 45999 টাকা খরচ করতে হবে।
  • আর যদি একেবারে আল্টিমেট লেভেলের 12GB+256GB মডেলটিই পছন্দ হয়ে থাকে তাহলে 48999 টাকা দাম পড়বে।

উপরে দামগুলি বর্তমান দাম হিসাবে দেওয়া হয়েছে। তবে এর সাথে আলাদা করে ব্যাঙ্ক ডিসকাউন্ট বা ক্রেডিট কার্ড স্পেশাল ডিসকাউন্ট থাকতেই পারে।