মাল খেয়ে টাল! স্কুলের প্রধান শিক্ষকের হাল দেখলে চমকে যাবেন আপনিও, বীরভূমে লজ্জাজনক ঘটনা

মাল খেয়ে টাল, একজন শিক্ষকের এমন অবস্থা। এমন অবস্থা একদিন নয়, রোজ রোজ এমন ঘটনা হয়ে থাকে বলেই অভিযোগ স্থানীয়দের। আর এসবের পরিপ্রেক্ষিতে স্কুল খোলা ও বন্ধ হওয়ার সেইরকম টাইম কিছু নেই। যখন ইচ্ছে স্কুল খুলে আর যখন ইচ্ছে বন্ধ হয়। আবার স্কুল খুললেও পড়াশোনার বদলে চলে ঘুম, ধূমপান, মদ্যপান ইত্যাদি। এমন লজ্জাজনক ঘটনা ঘটেছে বীরভূমে, স্কুলের প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ড দেখে রীতিমত অবাক সকলেই।

যে স্কুলে এমন ঘটনাটি ঘটেছে সেই স্কুলটি হল বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাহিরে পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যখড়া প্রাথমিক বিদ্যালয়। ওই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ। যদিও শুভেন্দু বাবু এই সকল অভিযোগ মানতে রাজি নন। যদিও তিনি মিডিয়ার সামনে যতক্ষণ কথা বলেছেন ততক্ষণই তার কণ্ঠস্বর ছিল টালমাটাল।

গ্রামবাসীদের যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগের মধ্যে অন্যতম হলো, প্রধান শিক্ষকের স্কুলে মদ্যপ অবস্থায় আসা, দেরিতে আসা, তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দেওয়া, মিড ডে মিল খাওয়ানো মানেই স্কুল শেষ ইত্যাদি ইত্যাদি।

আরও পড়ুনঃ প্যাচপ্যাঁচে গরমে কষ্ট করে ভ্রমণের দিন শেষ, ময়ূরাক্ষী এক্সপ্রেসে এবার যুক্ত হল এসি থ্রি টিআর, ভাড়া কত পড়ছে জানুন

প্রায় দিনই মুখে মদের গন্ধ থাকার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা বারংবার তাকে অর্থাৎ ঐ শিক্ষককে শুধরে যাওয়ার জন্য বলেন। শুক্রবারও যখন এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখনও তাকে শুধরে যাওয়ার জন্য বলেন এলাকার মানুষেরা।