এদিন শতাব্দী রায় বক্তব্য রাখার সময় বলেন, বিজেপি ভোট চাইতে এলে দুটি প্রশ্ন করবেন। কী সেই দুটি প্রশ্ন?

দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। তিনি দুবরাজপুর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন।

দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত ও লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে সভা করেন। অন্যদিকে দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েত ও বালিজুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি রোড শো করেন।

আজ বুধবার সাংসদ শতাব্দী রায়ের রোড শোতে অংশ নেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তরুণ গড়াই এবং কোর কমিটির সদস্য পিনাকী চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মন্ডল সহ আরোও অনেকে। যদিও এদিন সাংসদ শতাব্দী রায়ের ভোট প্রচারে দেখা যায়নি দুবরাজপুর বিধানসভার তৃণমূল প্রার্থীকে।