মহা শিবরাত্রিতে বিজেপিতে ভাঙ্গন ধরালেন শিব ঠাকুর! দলে টানলেন শতাধিক কর্মীকে

সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নিজেদের জায়গা করতে নেমে পড়েছে। আর এসবের মধ্যেই মহা শিবরাত্রিতে বিজেপিতে ভাঙ্গন ধরানো তৃণমূল। তৃণমূল নেতা শিব ঠাকুর সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের হাত ধরে বিজেপির প্রায় ১০০ জন এদিন যোগ দিলেন তৃণমূলে। এই সেই তৃণমূল নেতা শিব ঠাকুর, যার টুঁটি চেপে ধরেছিলেন অনুব্রত মণ্ডল।

রবিবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বেলেসারা গ্রামের কুড়িটি পরিবারের প্রায় ১০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলেই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। এদিন ওই সকল তৃণমূলে আগত ঐ সকল মানুষদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বালিজুরি অঞ্চলের তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দত্ত সহ লিপিকা মন্ডল, শিব ঠাকুর মন্ডল, প্রশান্ত মুখার্জি সহ অন্যান্যরা।