লাভপুর থেকে নানুর! বীরভূমের ৪ ব্লকে তালিকার বাইরে কয়েক হাজার, দেখুন SIR-এর মেগা আপডেট

এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হল শনিবার। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। যদিও একে একেবারেই চূড়ান্ত তালিকা বলাটা ঠিক নয়, কেননা বিচারাধিনের তালিকায় নাম রয়েছে অনেকেরই। তাঁদের কী হয় তা দেখতে হবে আগামিদিনে। তবে আজ যে চূড়ান্ত তালিকা সামনে এসেছে তাতে বীরভূমের চারটি ব্লকে কত মানুষের নাম বাদ গেল একবার দেখে নেওয়া যাক।

ইলামবাজার ব্লকঃ ইলামবাজার ব্লকে মোট ভোটারের সংখ্যা ছিল ১,৩৯,০০০। এর মধ্যে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল ৩৬,০০০ জনকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত তালিকায় ৯৪১ জন ভোটারের নাম বাদ পড়েছে। তবে এখনও বেশ কিছু ভোটারের শুনানি প্রক্রিয়া চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুনঃ মাল খেয়ে টাল! স্কুলের প্রধান শিক্ষকের হাল দেখলে চমকে যাবেন আপনিও, বীরভূমে লজ্জাজনক ঘটনা

লাভপুর ব্লকঃ লাভপুর ব্লকে মোট ভোটার ছিলেন ১,৬৬,৪৫২ জন। তাঁদের মধ্যে ২৯,০০০ জনকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল। চূড়ান্ত তালিকায় ৭,১৮৯ জনের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রায় ১৪,০০০ ভোটারের শুনানি এখনও চলছে, ফলে সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়।

বোলপুর-শ্রীনিকেতন ব্লকঃ বোলপুর-শ্রীনিকেতন ব্লকে মোট ভোটারের সংখ্যা ছিল ২,৮৬,০০০। এর মধ্যে ৫৬,০০০ জনকে এসআইআর শুনানির জন্য তলব করা হয়। প্রশাসনিক তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় ২,৯০০ জনের নাম বাদ পড়েছে। তবে এখনও বেশ কিছু ভোটারের শুনানি বিচারাধীন থাকায় সামগ্রিক পরিসংখ্যান চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।

নানুর ব্লকঃ নানুর ব্লকে মোট ভোটার ছিলেন ১,৭৪,৫৭৪ জন। এর মধ্যে ৩৩,১৫৫ জনকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল। চূড়ান্ত তালিকায় ২৬৪ জনের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও ১০,৮৫৫ জন ভোটারের শুনানি প্রক্রিয়া চলমান রয়েছে, ফলে সম্পূর্ণ তথ্য স্পষ্ট হতে সময় লাগবে।