‘উড়িয়ে দেওয়া হবে সিউড়ি আদালত’! ইমেইল ঘিরে হুলুস্থুল, নামলো বিশাল বাহিনী, শেষমেষ যা হল

সিউড়ির জেলা আদালতের ইমেইলে হঠাৎ একটি মেল। যেখানে সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং সেই সময়সীমার মধ্যে আদালত চত্বর খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত ওই সময়ের মধ্যেই উড়িয়ে দেওয়া হবে আদালত এমনটাই হুমকি দেওয়া হয়।

এমন মেইল আসতেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়াই আদালত চত্বরে। হুলুস্থুল কান্ড বেঁধে যায়। পরিস্থিতি মোকাবেলায় তড়িঘড়ি পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি বোম্ব স্কোয়াড হাজির হয় বোমা খুঁজতে।

এদিন যে মেয়েটি এসেছিল সেখানে উল্লেখ করা হয়েছিল নামাজের আগে অর্থাৎ ১২টার মধ্যে আদালত চত্বর খালি করে দিতে হবে। এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ানোর পাশাপাশি পুলিশ আদালত চত্বরের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে দুবরাজপুর থানার দ্বারস্থ বিজেপি! কেন এমন সিদ্ধান্ত জানালেন বিধায়ক

পুলিশ এবং বোম্ব স্কোয়াডের সদস্যরা দীর্ঘক্ষন ধরে আদালত চত্বরে তন্ন তন্ন করে তল্লাশি চালালেও অবশ্য শেষ পর্যন্ত কোন বোমার সন্ধান পায়নি। আর এই ঘটনাই মনে করা হচ্ছে কেবলমাত্র আতঙ্ক ছড়ানোর জন্যই এমন একটি ভুয়ো মেইল করা হয়েছে। যদিও এই ঘটনার পর সতর্ক পুলিশ। তাদের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।