মাধ্যমিকের আগেই খুলতে হবে সিউড়ির হাটজন বাজার রেলওভার ব্রিজ, সরব তৃণমূল

সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা প্রত্যেক পড়ুয়াদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। স্বাভাবিকভাবেই প্রত্যেক পরীক্ষার্থী এবং অভিভাবকরা চান যাতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নির্ঝঞ্ঝাটে পৌঁছতে পারেন পড়ুয়ারা। আর এবার এই নির্ঝঞ্ঝাটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সিউড়ি শহর তৃণমূলের তরফে হাটজান বাজার রেল ওভারব্রিজ খুলে দেওয়ার দাবি জানানো হলো।

রবিবার সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের তরফে সিউড়ি রেল স্টেশনের স্টেশন ম্যানেজারকে একটি আবেদনপত্র জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয়, যাতে সোমবার থেকেই হাটজান বাজার রেল ওভারব্রিজ খুলে দেয় কর্তৃপক্ষ। যাতে করে সাধারণ মানুষদের পাশাপাশি পরীক্ষার্থীদের কোন সমস্যা না হয়।

আরও পড়ুনঃ ডেউচা পাঁচামি রদ ও নিয়োগে দুর্নীতির প্রতিবাদ! সিউড়িতে আদিবাসীদের বিশাল বিক্ষোভ ও ডেপুটেশন

এদিন সিউড়ির রেলস্টেশনের স্টেশন ম্যানেজারকে এমন আবেদন পত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি জানান, স্টেশন ম্যানেজার আজ ছুটিতে ছিলেন। তবে তার সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।