রোদ-বৃষ্টির চিন্তা শেষ! সিউড়িতে আধুনিক শেডের নীচে মিলবে ৫ টাকার ‘মা ক্যান্টিন’ থালি

রাজ্য সরকারের তরফে অনেক আগেই ৫ টাকায় দুপুরের পেটপুরে খাওয়া দেওয়ার জন্য মা ক্যান্টিন চালু করা হয়েছে। এই পরিষেবা এখন বিভিন্ন সরকারি হাসপাতালেও দেওয়া হচ্ছে। যাতে করে দুস্থ দরিদ্র রোগী পরিজনরা তাদের আত্মীয়দের চিকিৎসা করাতে এসে কোন সমস্যায় না পড়েন। আর এই পরিষেবার ক্ষেত্রেই এবার নতুন একটি শেড তৈরির জন্য কাজ শুরু করা হলো সিউড়ি সদর হাসপাতালে।

মঙ্গলবার নারকেল ফাটিয়ে এমন শেড তৈরির জন্য শুভ কাজে হাত লাগালো সিউড়ি পৌরসভা ও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ চলন্ত গাড়িতে অচৈতন্য চালক! ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালেন মহিলা, সিনেমার দৃশ্য সিউড়িতে

সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, মা ক্যান্টিন পরিষেবার মধ্য দিয়ে মাত্র পাঁচ টাকায় দুপুরের খাবার দুস্থ-দরিদ্র মানুষদের দেওয়া হয়। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিষেবা দেওয়ার জন্য এবার একটি নতুন শেড তৈরি করার কাজ শুরু করা হলো। আশা করা যাচ্ছে আগামী দু তিন মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।