আসামিকে ধরতে গিয়ে উল্টে ঘরেই বন্দি পুলিশ! সিউড়িতে চরম উত্তেজনা

ওয়ারেন্ট থাকা এক ব্যক্তিকে ধরতে গিয়ে রীতিমতো হুলস্থুল কান্ড সিউড়িতে। সিউড়িতে যে ঘটনা এদিন ঘটলো তা হার মানাবে সিনেমাকেও। ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়িয়েছে, কেননা ওয়ারেন্ট থাকা ব্যক্তিকে ধরতে গিয়ে খোদ পুলিশকেই বন্দি করা হলো, বন্দী করেন অভিযুক্তের পরিবারের সদস্যরা।

অভিযোগ থেকে ধরতে গিয়ে পুলিশকে এমন বাধার মুখে পড়া, ঘরের মধ্যে আটকে দেওয়ার ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। আর এই ঘটনায় পুলিশ পাল্টা পদক্ষেপ নিয়ে ছয় জনকে গ্রেফতার করে যাদের মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয়।

ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে, পুরাতন একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত হাতিম সাহো নামে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করতে যায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ সেখানে পৌঁছতেই তাদের সঙ্গে রীতিমত বাক বিতন্ডা শুরু হয়। পরিবারের লোকজন দাবি করেন, মিডিয়া আসবে তারপর তারা নিয়ে যেতে দেবেন হাতিমকে।

আরও পড়ুনঃ মহাশিবরাত্রিতে মনস্কামনা পূর্ণ করতে চাইলে এড়িয়ে চলুন এই চার রং, রুষ্ট হলেই সর্বনাশ!

এমন পরিস্থিতিতে পুলিশের সঙ্গে বাক বিতন্ডা বাড়লে পুলিশ ওই বাড়ির দোতলার উপরে উঠতেই বাড়ির অন্যান্য সদস্যরা দরজা বন্ধ করে দেন বাইরে থেকে। বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ ভিতরে বন্দী হয়ে যায়। ঘটনার খবর তড়িঘড়ি সিউড়ি থানায় পৌঁছতেই সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তাদের উদ্ধার করে। আর এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।