সোমবার দুপুরবেলায় সিনেমার মতো একটি ঘটনার সাক্ষী থাকে বীরভূমের সিউড়ি। সিউড়ি থানার পুলিশ সিউড়ির তিন নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় এক ওয়ারেন্টি হাকিম শাহকে গ্রেফতার করতে গেলে পুলিশকেই ছাদের মধ্যে আটকে রাখার অভিযোগ ওঠে। যে ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অভিযুক্তদের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আটক করে আনা হয় থানায়।
এই ঘটনায় বাকিদের ছেড়ে মোট চারজনকে মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয়। আদালতের তরফে দুপক্ষের বক্তব্য শোনার পর গ্রেপ্তার হওয়া চারজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়।
আরও পড়ুনঃ ১৯৭৪ সাল থেকে চলছে লড়াই! ৩ প্রজন্মের দীর্ঘ ৫০ বছরের বাড়িওয়ালা-ভাড়াটিয়া মামলার অবসান দুবরাজপুরে
তবে এই ঘটনাকে কেন্দ্র নতুন করে শুরু হয়েছে জল্পনা। এমন জল্পনা শুরু হয়েছে মূলত অভিযুক্ত পক্ষের আইনজীবীর বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তিনি ঠিক কি দাবি করছেন চলুন শুনে নেওয়া যাক তারই মুখ থেকে।
