সিউড়ি রেলস্টেশন এবার অমৃত ভারত! প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধনের পর কী কী সুবিধা মিলবে জানালেন রেল আধিকারিক

দেশের বিভিন্ন রেলস্টেশনের পাশাপাশি সিউড়ি রেলস্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়েছে ভারতীয় রেল। এই প্রকল্প বাস্তবায়িত করতে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে বলেই জানা যাচ্ছে রেল সূত্রে। দীর্ঘদিন ধরে কাজ চলার পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে অমৃত ভারত স্টেশন হিসেবে সিউড়ি স্টেশনের উদ্বোধন হয়।

সিউড়ি স্টেশন অমৃত-ভারত স্টেশন প্রকল্পের আওতায় নতুন রূপ পাওয়ার পরিপ্রেক্ষিতে কি কি সুবিধা পাওয়া যাবে তা জানিয়েছেন রেলের আধিকারিকরা।

অন্যদিকে সিউড়ি স্টেশনের উন্নয়ন হলেও সাধারণ মানুষেরা স্টেশনের উন্নয়নের জন্য যেমন খুশি ঠিক সেই রকমই আরো বেশি সংখ্যক ট্রেনের প্রয়োজন রয়েছে বলেও জানাচ্ছেন। বিশেষ করে সিউড়ি থেকে কলকাতা যাওয়ার আরো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা দাবি বলে তাদের মত। যদিও বছর কয়েক আগে সিউড়ি থেকে শিয়ালদা একটি মেমু এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে, দূরপাল্লার ট্রেন হিসাবে দক্ষিণভারত ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার জন্য আরও দুটি ট্রেনের স্টপেজ সিউড়িতে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।