রামনবমী (Ram Navami) উপলক্ষে প্রত্যেক বছর দুবরাজপুরের জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয় যে শোভাযাত্রা জেলায় রীতিমত নজর কেড়ে থাকে। অন্যান্য বছরের মত এই বছরও এই শোভাযাত্রার আয়োজন করা হয়। যে শোভাযাত্রায় এবার একবার হলেও একসঙ্গে দেখা যায় তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরি ও বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে। শোভাযাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও রাখা হয়।
এই শোভাযাত্রা এবার কতটা নজর কাড়ল তা প্রথমে আমরা দেখে নেব, তারপর কি বলছেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা তা শুনবো।
এদিনের এই শোভাযাত্রায় যেমন জয় শ্রী রাম ধ্বনি তুলে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা দাবী করেছেন, যা লোক সংখ্যা তাতে আবারও দুবরাজপুরে রামময় ও রাম রাজত্ব হবে।
অন্যদিকে এবার তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউড়িকে ঢাক বাজাতে দেখা যায়। পাশাপাশি তিনি রাজনীতির উর্ধ্বে সৌজন্য বিনিময়ের বিষয়টিকেও গুরুত্ব দেন।
