বিজেপিকে ঝাঁটাপেটা করার নিদান তৃণমূল নেতার! উত্তাপ বীরভূমের রাজনীতিতে

ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক দলগুলি তাদের প্রচারে নেমেছে। রাজনৈতিক দলগুলির প্রচারে অভিনব সব কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। তবে এসবের মধ্যে এবার এক তৃণমূল নেতার বিজেপি নেতাদের ঝাঁটাপেটা করার নিদানের পরিপ্রেক্ষিতে নতুন করে বীরভূমের রাজনীতিতে উত্তাপ তৈরি হলো।

লাভপুরের লাঙলঘাটা গ্রামে বুথ ভিত্তিক কর্মীসভা চলার সময় বিজেপি নেতাদের ঝাঁটাপেটা করে তাড়িয়ে দেওয়ার নিদান দিতে দেখা গেল ঠিবা অঞ্চল সভাপতি শাহীন কাজীকে।

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শাহীন কাজী জানিয়েছেন, এলাকার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। মনিরুল ইসলামের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। আর যারা ভোটের সময় আছে অর্থাৎ বিজেপির নেতারা তাদের উদ্দেশ্যেই ঝাঁটাপেটার বিষয়টি বলা হয়েছে।

অন্যদিকে এই ঘটনার পাল্টা দিয়েছেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শাহিন কাজি যেন মনে রাখে, প্রত্যেক ক্রিয়ার সম ও বিপরীত প্রতিক্রিয়া আছে।