জয় বাংলা জয় শ্রী রাম স্লোগানে উত্তপ্ত বোলপুর! মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা তৃণমূল-বিজেপির

জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বৃহস্পতিবার বোলপুর মহকুমা শাসক দপ্তরে তৃণমূল ও বিজেপি প্রার্থীদের অনেকেই মনোনয়নপত্র (Election 2026 Nomination) জমা দেন। তবে এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জয় বাংলা ও জয় শ্রীরাম শ্লোগানে উত্তেজনা ছড়াই বোলপুর শহরে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বৃহস্পতিবার সকালে বোলপুর মহকুমা শাসক দপ্তরের সামনে শাসক ও বিরোধী দলের কর্মী সমর্থকদের ভিড় জমতে দেখা গিয়েছিল। এমন সময় বিজেপি কর্মীরা, জয় শ্রী রাম স্লোগান তুললে পাল্টা তৃণমূল কর্মীরা, জয় বাংলা স্লোগান তোলে। আর এই স্লোগান ও পাল্টানো স্লোগান এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

অশান্তির আশঙ্কায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রিয় বাহিনী। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বিপক্ষের মধ্যে উত্তেজনা বজায় থাকে দীর্ঘক্ষণ।

তবে সেই সমস্ত আয়োজনকে ছাপিয়ে গেল দক্ষিণ দিনাজপুর। কেননা দক্ষিণ দিনাজপুরে বিজেপির নমিনেশন পর্বে দেখা গেল বুলডোজার। বুলডোজার নিয়ে নমিনেশন করতে আসেন প্রার্থীরা।