দাতা সাহেবের মাজারে ৩টি চাদর চড়ালেন সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জী! তিনটিই কেন?

তৃণমূল হোক অথবা বিজেপি, বাম! ২৬ এর বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার পর প্রচারে এখন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চলছে প্রার্থীদের। এসবের মধ্যেই লড়াইয়ে বিন্দুমাত্র খামতি রাখতে চান না রাজ্যের শাসক দল তৃণমূলের সিউড়ি বিধানসভার প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জী। তার নাম তালিকায় আসার পর থেকেই তিনি বিভিন্ন জায়গায় প্রচারে নেমে পড়েছেন। আর এসবের মধ্যেই বৃহস্পতিবার পাথরচাপুরি দাতা সাহেব মাজারে তাকে চাদর চরাতে দেখা যায়।

তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি বৃহস্পতিবার রাত আটটা নাগাদ নির্বাচনী প্রচারের মাঝেই দাদাসাহেব মাজারে পৌঁছন এবং সেখানে তিনটি চাদর চড়ান। এখন প্রশ্ন জাগতে পারে, উজ্জ্বল চ্যাটার্জী কেন তিনটি চাদরকেই বেছে নিলেন?

কারণ হিসাবে তিনি জানিয়েছেন, একটি মমতা বন্দ্যোপাধ্যায়, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরেকটি নিজের জন্য উৎসর্গ করেছেন।