দুটি ভিডিও আমরা দেখালাম। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সিউড়ির হাটজেন বাজারের তৃণমূল ঘরানোর এক বৃদ্ধা কাঁদছেন এবং কিছু পাননি দাবি করছেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন। দ্বিতীয় যে ভিডিওটি দেখলেন সেটি সিউড়ির ১২ নম্বর ওয়ার্ডের। সেখানেও এক বৃদ্ধা কাঁদছেন এবং তিনিও কিছু পাননি দাবি করছেন।
এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে দেখা যাচ্ছে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জির (Jagannath Chatterjee) সামনে। আরও একটি চাঞ্চল্যকর ভিডিও রয়েছে, যেটি হলো তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির খুড়তুতো শ্বশুরের। তিনিও বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জির সামনে বিস্ফোরক দাবি তুলে বিজেপিকে চেয়েছেন। যদিও বিষয়টিকে তার ছেলে মানসিক ক্ষতিগ্রস্ত বাবা বলেই দাবি করেছেন।
সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জির সামনে যখন একের পর এক ঘটনা ঘটছে, তখন শেষমেষ মুখ খুলতে দেখা গেল সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জিকে। উজ্জ্বল চ্যাটার্জি সরাসরি অভিযোগ করে জানিয়েছেন, এই ধরনের যা যা ঘটনা ঘটছে সব নাটক। টাকা দিয়ে আগে থেকে শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, যদি তারাও এইরকম করতে থাকেন তাহলে জগন্নাথ চ্যাটার্জি প্রচারই করতে পারবেন না।
