আর মাত্র কয়েকদিন তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙ্গন ধরালো বিজেপি। তৃণমূল থেকে ২৫ টি পরিবার আজ বুধবার যোগ দিলো বিজেপিতে। শুধু বিজেপিতে যোগ দেওয়া নয়, পাশাপাশি যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন।
তৃণমূল ছেড়ে এমন বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোবা অঞ্চলে। দুবরাজপুর বিধানসভার লোভা অঞ্চলের তৃণমূল অঞ্চল কমিটির সদস্য ঝন্টু আকুরে এদিন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার হাত ধরে বিজেপিতে যোগ দেন। আর তিনি দাবী করেছেন, ২৫ টি পরিবার এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলো। তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে বিজেপিতে শক্তি বাড়ানোর পরই বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের তৃণমূলের বিসর্জন হবে।
আরও পড়ুনঃ আসামিকে ধরতে গিয়ে উল্টে ঘরেই বন্দি পুলিশ! সিউড়িতে চরম উত্তেজনা
যারা এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তারা অবশ্য বছর খানেক আগে বিজেপিতেই ছিলেন বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তারা ভোটের আগে বিজেপিতে প্রত্যাবর্তন অর্থাৎ তাদের ঘর ওয়াপসি হল। আর এই ঘটনাকে কটাক্ষ করে দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানিয়েছেন, এই সকল মানুষদের কাছে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না।
